নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২২:০৬

তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন আরও পড়ুন তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামে এক মৎস্য খামারিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগবেড় গ্রামে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

মোফাচ্ছেলের মৃত্যুর খবরে ক্ষুব্ধ জনতা সোমবার অভিযুক্ত তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেনের স্ত্রীর সঙ্গে মোফাচ্ছেলের পরকীয়ার সম্পর্ক ছিল। এর জেরে গত রোববার রাতে তোফাজ্জল মোবাইল ফোনে মোফাচ্ছেলকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরিবারের সদস্যরা মোফাচ্ছেলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, পরকীয়ার জেরে এবং পরোক্ষ ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত তোফাজ্জলকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।