২৭ জুলাই ২০২৬ | ২২:৪৬
সুনামগঞ্জ সদর উপজেলার ২৮ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসির একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বুথটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক ও সীমান্ত ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল।
আরও পড়ুন
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম। এছাড়া বিজিবি ও সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
নতুন এটিএম বুথ চালুর ফলে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সহজে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে নগদ অর্থ উত্তোলনসহ বিভিন্ন আর্থিক লেনদেন আরও দ্রুত, সহজ ও নিরাপদ হবে। সংবাদ বিজ্ঞপ্তি