হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৭:২৪

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে এক সরকারি কর্মকর্তাকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলী গ্রামের ওলি মাহমুদের ছেলে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইজিপির পরিচয় ব্যবহার করে এক সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে ধোবাউড়া থানা পুলিশ আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, এক সরকারি কর্মকর্তাকে আইজিপি পরিচয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।