টাঙ্গাইলের সখীপুরে শারীরিক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতেয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা বেগম (৪৫) ওই গ্রামের আবদুর রউফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হেনা বেগম দীর্ঘদিন ধরে বুকে ব্যথা ও কিডনি রোগসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে কীটনাশক পান করেন তিনি। পরে স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন
তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী শারীরিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’