বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০০:১৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০০:১৮
আরও পড়ুন
তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন
নরসিংদীর পলাশে বালু ব্যবসায়ীর কানে কামড় দিয়ে আহত করার ঘটনায় বিএনপির সেই নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পলাশ থানায় এই মামলা করেন মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সজীব মিয়া।
মামলার বাদীর লিখিত অভিযোগে প্রেক্ষিতে জানা গেছে, দেশের স্বনামধন্য টিকে গ্রুপের নির্মাণাধীন সাইটে বালু সরবরাহ করার জন্য পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিগঞ্জের সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। সোমবার (১৩ জুলাই) বিকেলে তিনি দায়িত্বপালন শেষে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে পৌঁছালে অভিযুক্ত ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নির্দেশে একদল সন্ত্রাসী সাখাওয়াত হোসেনকে তুলে নিয়ে বিএনপি নেতার বাড়িতে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কিল-ঘুসিতে আহত করার পাশাপাশি বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াসহ তার লোকজন কামড় দিয়ে গুরুত্বর আহত করে।
সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা দেওয়া হয় ব্যবসায়ীকে। এ ঘটনা ইতিমধ্যেই সারাদেশে ব্যাপক আলোচিত হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ব্যবসায়ীকে আহত করার ঘটনায় পলাশ থানায় মামলা গ্রহণ করা হয়েছে। এতে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াকে প্রধানসহ আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।