দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা। ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের ফোনটি বাজারজাত করছে বাংলাদেশে মটোরোলা ফিচার ফোনের পরিবেশক টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড।

ফিচার ফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং–সুবিধা, ব্লুটুথ ৫.৩, বাংলা কি-প্যাড, তারবিহীন এফএম রেডিও এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। এ ছাড়া ফোনটিতে রয়েছে স্বয়ংক্রিয় কল রেকর্ডিং–সুবিধা। ফোনটিতে ২ ইঞ্চির পর্দা, দুই সিম ব্যবহারের সুবিধা, মেমোরি কার্ড, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট রয়েছে। ব্যবহারকারীদের জন্য এতে ওয়ারেন্টিও দেওয়া হবে।

শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’ আরও পড়ুন শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘দেশ ও বিদেশের বাজারে অতিপরিচিত মটোরোলা ব্র্যান্ডের নতুন এই ফোন পরিচিত করতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলা ব্র্যান্ডের নতুন নতুন চমক নিয়ে আসছে টেকটাইম।’

টেকটাইমের পরিচালক আসিফুর রহমান খান বলেন, মটোরোলা বিশ্বের অন্যতম পরিচিত ও নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড। নতুন এ ফোনে নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। যাঁরা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন খুঁজছেন—এমন ব্যবহারকারীদের জন্য এটি উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মটোরোলা এ৩০০ ২০২৬ ফোনটির দাম ২ হাজার ৩৫০ টাকা। ফোনটি কালো ও হালকা বেগুনি—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।