ছবির উৎস, EPA/Shutterstock
জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত।
আরও পড়ুন
শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’
পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং তার সন্ধানে পুরো শহরজুড়ে তল্লাশি চলছে।
অন্যদিকে, হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, "একটি সাদা রঙের গাড়ির চালক একাধিক ব্যক্তিকে গাড়িচাপা দিয়েছে বলে বলা হচ্ছে... এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক"।
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ ঘটনাকে 'ভয়াবহ একটি ঘটনা' হিসেবে বর্ণনা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।
বার্লিনের মেয়র কাই ভেগনার এ ঘটনাকে 'স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ' বলে অভিহিত করেছেন।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:
বার্ষিক বার্লিন প্রাইড শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে নামেও পরিচিত। প্রতিবছর কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এ অনুষ্ঠানে।
এটি আয়োজনের উদ্দেশ্য হলো এলজিবিটিকিউ (সমকামী) বা কুইয়ার সম্প্রদায়ের অধিকারের প্রতি সমর্থন ও তাদের জীবন উদযাপন করা। এটি জার্মানিজুড়ে অনুষ্ঠিত অনুরূপ আয়োজনগুলোর মধ্যে সবচেয়ে বড়।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবার এতে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণ আশা করা হয়েছিল।
এটি ১৯৬৯ সালে নিউইয়র্ক সিটির স্টোনওয়াল ইন-এ এলজিবিটিকিউ (সমকামী) সম্প্রদায়ের প্রথম পরিচিত গণ-বিদ্রোহের স্মরণে এ আয়োজন করা হয়।
এটি স্টোনওয়াল ইনটি ক্রিস্টোফার স্ট্রিটে অবস্থিত। ওই সময় পুলিশ সেখানে অভিযান চালালে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও প্রতিরোধ গড়ে তোলেন।
পরবর্তীতে ঐতিহাসিক গুরুত্বের কারণে ভবনটিকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ওই ঘটনার স্মরণে বার্লিনের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, রাজনৈতিক বক্তব্য এবং শহরজুড়ে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি পার্কের কাছে এসে শেষ হয়, এরপর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান ও উদযাপন চলতে থাকে।
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন
ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ হেলিকপ্টার এবং থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করছে বলে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলছেন, হামলায় ব্যবহৃত গাড়িটি একটি মিনিভ্যান বা ছোট আকারের এসইউভি'র মতো ছিল।
তিনি জানান যে, এখন তল্লাশি অভিযান পুরো বার্লিন শহরজুড়ে সম্প্রসারণ করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পুলিশ জানিয়েছে যে, একজন সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি বার্লিনের ইসলামপন্থী (ইসলামিস্ট) চক্রের একজন সদস্য হিসেবে পুলিশের কাছে পরিচিত।
পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, তারা একজন সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছেন।
"তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সন্দেহভাজন ব্যক্তি বার্লিনের ইসলামপন্থী চক্রের একজন সদস্য হিসেবে পুলিশের কাছে পরিচিত"।
ছবির উৎস, EPA/Shutterstock
বার্লিন শহরের কেন্দ্রস্থলে হামলার ঘটনার পর বার্লিন প্রাইড শোভাযাত্রাটি বাতিল করা হয়েছে।
ঘটনার পর এলাকাজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে।
পুলিশ ও জরুরি সেবা কর্মীরা বহু আহত ব্যক্তির চিকিৎসা ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, একটি গাড়ি জনতার ভিড়ে উঠে যায়।
স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে একটি সাদা ভ্যান টিয়ারগার্টেনে জড়ো হওয়া মানুষের ভিড়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে।
এরপরই অনুষ্ঠানের আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুষ্ঠানের বড় পর্দার মাধ্যমে উপস্থিত সবাইকে শান্ত ও সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানান।
ব্র্যান্ডেনবার্গ গেটে স্থাপিত একটি বড় পর্দায় লেখা ছিল: "এলাকা খালি করুন।"
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি একে 'ভয়াবহ একটি ঘটনা' বলে আখ্যায়িত করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বার্লিনার জাইতুং জানিয়েছে, মেৎস ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট-এর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। এছাড়া নিরাপত্তা সংস্থাগুলো তাকে ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করছে।
ওদিকে বার্লিনের মেয়র কাই ভেগনার এ ঘটনাকে "আমাদের স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ" বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, "বার্লিন স্বাধীনতার শহর এবং আজ আমাদের সেই স্বাধীনতার ওপর সবচেয়ে ভয়াবহ উপায়ে আঘাত হানা হয়েছে।"