২৭ জুলাই ২০২৬ | ০৪:৩৪

বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও ভর্তি-সংক্রান্ত তথ্য জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’। আয়োজকদের দাবি, এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি, বৃত্তি, ভিসা ও ক্যারিয়ার–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের আরও পড়ুন নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের

আয়োজক প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১ আগস্ট রাজধানীর হোটেল ওয়েস্টিনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক্সপো অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপোতে ৩০টির বেশি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে মোনাশ বিশ্ববিদ্যালয়, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি এবং অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শিক্ষার্থীরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে কোর্স নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি, বৃত্তি, শিক্ষার্থী ভিসা, ইংরেজি ভাষার যোগ্যতা, খণ্ডকালীন কাজের সুযোগ এবং অস্ট্রেলিয়ায় বসবাসসংক্রান্ত নানা বিষয়ে তথ্য জানতে পারবেন।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, এক্সপোতে অংশগ্রহণকারীদের জন্য বিনা মূল্যে কাউন্সেলিং, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন, শিক্ষাগত সনদ মূল্যায়ন এবং তাৎক্ষণিক আবেদন করার সুযোগ থাকবে। এ সময় কোনো আবেদন ফি ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এ ছাড়া যোগ্য শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত বৃত্তির সুযোগও রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন এবং পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তাদের মতে, এক্সপোটি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং উচ্চশিক্ষার পরিকল্পনাকে আরও সহজ করবে।

আয়োজকদের ভাষ্য, এক্সপোটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীরা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজেদের একাডেমিক প্রোফাইল মূল্যায়নের সুযোগ পাবেন। অংশ নিতে আগ্রহীদের আগাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।