হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৬:৫৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৬:৫৪

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জন ভারতীয় নাগরিক ও অধিবাসীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে তাঁদের পুশইনের চেষ্টা চালানো হয়। তবে এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় গ্রামবাসীর বাধায় বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।

বর্তমানে আটজন নারী ও তৃতীয় লিঙ্গের একজনসহ মোট ৯ জন নো-ম্যান্স ল্যান্ড বা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় সীমান্ত থেকে আটজন নারী ও তৃতীয় লিঙ্গের একজনকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি সীমান্তে দায়িত্বরত বিজিবি টহল দল জানতে পেরে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বিএসএফের সেই পুশইনের চেষ্টা পুরোপুরি নস্যাৎ করে দেয়।

তিনি আরও বলেন, অনুপ্রেবেশের চেষ্টাকারী ওই ৯ জন বর্তমানে সীমান্তের জিরো পয়েন্ট বা শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিজিবির পাহারা ও সর্বোচ্চ সতর্কতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে বিএসএফের অন্যায় পুশইনের চেষ্টার পর থেকেই সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি তাঁরাও নিজ উদ্যোগে সতর্ক অবস্থানে রয়েছেন।