বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়ন প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২১:০৭ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ২১:০৯

শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’ আরও পড়ুন শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন শিল্পকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। এর লক্ষ্যে আমরা সারাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এবারের বিশ্ব পর্যটন দিবস পালন করতে চাই।

আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়ন প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।

আফরোজা খানম জানান, দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি কালচারসংবলিত প্রদর্শনী হবে। এছাড়াও বিভিন্ন জেলা পর্যায়ে এটি উদযাপিত হবে।

মন্ত্রী আরও বলেন, এবার আমরা সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি কালচার সম্বলিত প্রদর্শনী হবে। তাছাড়া জেলা পর্যায়ে একই সময়ে উদযাপনের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী জানান, এবারে অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই আমরা। সে লক্ষ্যে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতা চান মন্ত্রী।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এবারের পর্যটন দিবসে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত টিভিসি থাকবে। তাছাড়া, বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।

সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।