কলকাতায় মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: এএফপি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৯:২৯

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

দিল্লির আন্দোলনের ঢেউ এবার পশ্চিমবঙ্গের কলকাতাতেও আছড়ে পড়ল। প্রশ্নফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে শুক্রবার শহরের রাজপথে নেমেছিলেন সহস্রাধিক তরুণ ও তাদের অভিভাবকরা।

কলকাতায় এই ‘মহামিছিলের’ ডাক দেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ, এআইএসএ-সহ ৮টি বামপন্থী ছাত্র যুব সংগঠন। অংশ নিয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরাও। অনেক অভিভাবককেও মিছিলে অংশ নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা একটু একটু করে শিয়ালদহ স্টেশনের বাইরে জমায়েত হতে থাকেন। বিকেলে সেখান থেকেই মিছিল নিয়ে ধর্মতলার দিকে যান। মিছিল থেকে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।

মিছিলকে কেন্দ্র করে গণ্ডগোল এড়াতে মোতায়েন ছিল কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন: সরকারের সঙ্গে বৈঠক শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সিজেপির