শব্দ, ছন্দ, কবিতা, কথামালা—কেউ আর দরজায় কড়া নাড়ে না,কাগজটা সাদা পড়ে থাকে,কলমের ডগায় জমে ওঠে নিশ্বাস,কিন্তু জন্ম নেয় না কোনো পঙ্‌ক্তিশুধু নীরবতার দীর্ঘ ছায়া।একসময় তারা আসত,বৃষ্টির মতো, অনাহূত, অবিরাম,চোখের ভেতর জমে থাকা গল্পগুলোনিজেরাই লিখে দিত নিজেদের নাম।এখন?কবিতারা যেন অভিমানী,ভেতরের শূন্যতায়তারা খুঁজে পায় না কোনো সুর।হয়তো বদলেছে,হয়তো সময়ের ভেতর কোথাও হারিয়ে গেছেসেই সহজ বিশ্বাস—যেখানে শব্দ মানেই ছিল স্পর্শ।তবু অপেক্ষা,হয়তো কোনো এক ভোরেঅচেনা আলোয় ভিজে গিয়েফিরে আসবে তারা আবার—শব্দ, ছন্দ, কথামালা,আর নিঃশব্দে জন্ম নেবেএকটি হারানো কবিতা।