২৭ জুলাই ২০২৬ | ০২:৫৭

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইনসাফ ও কল্যাণের কথা বললেই হবে না, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও মানুষের সামনে জবাবদিহির আওতায় থাকতে হবে। তিনি বলেন, ‘ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না।’

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

রোববার লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রথম সংসদ অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ হিসেবে কিছু কথা বলা হয়েছিল। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন, দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশও করছেন। কিন্তু দেশপ্রেম, রাজনৈতিক পরিপক্বতা এবং জনগণের স্বার্থে যেসব বিষয় তুলে ধরা প্রয়োজন, সেসব বিষয়ে তিনি আশাবাদী হতে পারছেন না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ দেশে আমাদের পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেশের মানুষ দেখেছে। এখন তাদের নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন মনে করি না।’ তবে নিজের বক্তব্যে কেউ যেন আহত বা কষ্ট না পান, সে জন্য দলীয় নেতা-কর্মীদের সংযত থাকার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।