ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ট্রেইনি রিলেশনশিপ অফিসার। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদের আবেদনের শেষ সময় ২৬ জুলাই ২০২৬।
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার। এ পদে চাকরি শেষে কর্মী ব্যাংকের নিয়মিত কর্মী হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে পদের নাম জুনিয়র অফিসার।
আরও পড়ুন
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
বিভাগের নাম: ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
বেতন: ৩১,০০০ টাকা। বেতনের সঙ্গে উৎসব বোনাসসহ ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্য সুবিধা পাবেন প্রার্থী।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন