২৫ জুলাই ২০২৬ | ১১:৩৪

কানাডার ক্যালগারিতে স্নাতকোত্তর কাজের অনুমতি (পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট–পিজিডব্লিউপি) প্রত্যাখ্যানের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছেন ভারতীয় শিক্ষার্থীরা। শুক্রবার স্যাডলটাউন এলাকায় প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।

নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের আরও পড়ুন নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের

প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, বৈধভাবে কানাডায় পড়াশোনা শেষ করার পরও তাদের ওয়ার্ক পারমিটের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যা অন্যায্য।  এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দুই বছর আগে ভর্তি হওয়ার সময় জানানো হয়েছিল, যে ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হচ্ছেন, সেটি পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য। তবে পড়াশোনা শেষ হওয়ার পর  জানানো হয়, এটি একটি নন-ক্রেডিট প্রোগ্রাম হওয়ায় তারা পিজিডব্লিউপির জন্য যোগ্য নন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৬ সালের জুনে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হলেও আগে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

এ বিষয়ে আইআরসিসি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যে কোর্সে অধ্যয়ন করেছেন, সেটি পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অনুমোদিত নয়।

সংস্থাটির ভাষ্য, পিজিডব্লিউপি পাওয়ার যোগ্যতা নির্ভর করে শিক্ষার্থী কোন ধরনের প্রোগ্রামে এবং কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন তার ওপর।