কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ একই ইউনিয়‌নের সাঁওতা গ্রা‌মের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পের নৈশপ্রহরী ছিলেন।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য হেলাল শেখ জানান, বাদশা তাঁর ফুফাতো ভাই। তিন দিন আগে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

বাঁধ বাজার পু‌লিশ ক্যাম্পের উপপ‌রিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনেরা শনাক্ত করেছেন। মরদেহটি অর্ধগ‌লিত অবস্থায় র‌য়ে‌ছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন