বিগত সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত আমলে স্বৈরাচারী সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে জনগণ তাদের বিতাড়িত করেছে। কাজেই তাদের অনিয়মের বিষয়ে অবশ্যই তদন্ত হবে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক জেলা মহাসড়কের ভূঞাপুরের নলিন ও গোপালপুরের শাখারিয়া এলাকায় ভাঙন পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যমুনা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য নদী। নদীর নাব্যতা ধরে রাখতে প্রধানমন্ত্রী খাল ও নদীখনন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। নদীর নাব্যতা যখন নষ্ট হয়, তখনই ভাঙন বিভিন্ন দিকে চলে যায়। নদীর গতিপথ যখন ঠিক থাকবে, তখন ভাঙন হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের শাখারিয়া ভাঙনরোধে সার্বক্ষণিক আমার বড় ভাই বর্তমান সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু তদারকি করছেন। ইতিমধ্যে জিও ব্যাগ ও টিউব জিও ব্যাগ ফেলে ভাঙনরোধ সম্ভব করা হয়েছে। বেড়িবাঁধ নির্মাণের জন্যও আমরা কাজ করছি।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।