প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ২০২৬ সালের ২৫ জুন প্রথম আলোর কার্যালয়ে ১৭৮তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল আহমেদ। এ বারের প্রতিপাদ্য বিষয়টি ছিল ‘বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী ফলাফল’। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভার শেষ পর্যায়ে ডা. আহমেদ হেলাল দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে না দেখে একজন সাধারণ রোগী হিসেবে বিবেচনা করুন। এটিকে আমাদের সমাজে কোনো ‘ট্যাবু’ বা সামাজিক কলঙ্ক (স্টিগমা) বানিয়ে ফেলবেন না, যার ফলে পরিবারগুলো লোকলজ্জার ভয়ে সত্যটি অস্বীকার বা ডিনায়াল করতে শুরু করে । তাকে সমাজ থেকে দূরে ঠেলে না দিয়ে, তাকে বুকে টেনে নিন । অন্যান্য সাধারণ রোগের মতোই প্রিয়জনকে নিজেদের কাছে রেখে, ভালোবেসে তার চিকিৎসার ভার গ্রহণ করুন । আমাদের ভালোবাসা ও সঠিক চিকিৎসার মাধ্যমেই কেবল সে এই ভুলের পথ থেকে দীর্ঘস্থায়ীভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।’
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন