ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করে। কিছুক্ষণ পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা চার মাসের ব্যবধানে আটশোর কাছাকাছি পৌঁছেছে।
বিবিসি বাংলার লাইভ
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ
জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করার সময় আটক করার পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে ধরে আনার পর রাহুল গান্ধীকে ছত্রাশাল স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছিল। একটি গাড়িতে করে তাকে সেখান থেকে চলে যেতে দেখা গেছে।
অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই সেখানে হাজির হন কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। কিছুক্ষণ পরে প্রিয়াঙ্গা গান্ধীকে সেই পুলিশ স্টেশন থেকে চলে যেতে দেখা যায়।
সেই সাথে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ ইয়াদবকেও আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি সাংবাদিকদের বলেন, ''সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। যেভাবে তাদের মারধর করা হয়েছে, জামাকাপড় ছেড়েছে, সেটা গণতান্ত্রিক সরকারের আচরণ নয়। আমরা বিষয়টি হাউজে তুলবো।''
ভারতের উত্তরাখণ্ডে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্থগিত থাকা
নিয়োগ পরীক্ষাগুলোর ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার উত্তরাখণ্ড বেকার সংঘের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক
তরুণ প্যারেড গ্রাউন্ডে জড়ো হন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের বাধা দিতে সচিবালয়ের আগে ব্যারিকেড তৈরি করে পুলিশ। এ সময় বিক্ষোভকারী
ও পুলিশের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের বক্তব্য,
উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন
এবং উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনের অনেক পদের নিয়োগ বিজ্ঞপ্তি
দীর্ঘদিন ধরে প্রকাশ করা হয়নি।
তাদের অভিযোগ, কিছু নিয়োগ পরীক্ষার ফলাফলও আটকে
আছে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার
প্রস্তুতি নেওয়া তরুণদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উত্তরাখণ্ড বেকার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুরজ পওয়ার অভিযোগ করেন যে,
সরকার কর্মসংস্থান দেওয়ার নানা দাবি করলেও সেগুলো মাসের পর মাস ঝুলে আছে এবং নতুন
নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না।
নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা এবং আটকে থাকা ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজ্যের
যুবসমাজ এখন রাজপথে নামতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় বসতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প।
যুক্তরাষ্ট্র সফররত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে বৈঠক শেষে এক সংবাদ
সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "তারা (ইরান) যুদ্ধ শেষ করার
জন্য মরিয়া হয়ে সংলাপ চাচ্ছে,
নতুবা তারা ধ্বংস হয়ে যাবে।"
"তারা আমাদের সাথে দেখা করার জন্য মরিয়া, কিন্তু অর্থপূর্ণ কোনো বৈঠক না চাইলে আমরা এতে আগ্রহী নই,"
বলেন ট্রাম্প।
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের নৌ অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট
বলেন, হুথিরা যদি সৌদি বন্দরগুলো বন্ধ
করে দেয়, তবে যুক্তরাষ্ট্র এই সমস্যার
সমাধান করবে।
এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এর সঙ্গে বৈঠকে লেবাননকে সহযোগিতার
প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা
রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি
অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা সুমেধা পাল।
মঙ্গলবার বিকেলে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে
কংগ্রেস সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের
দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন তারা।
কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া জানিয়েছেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে এবং তাদেরকে কোথায়
নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না।
এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভকারী রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সাথে দেখা করেন। বৈঠকের পর তিনি এক্স-এ এই ঘটনা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন।
জিতেন্দ্র সিং দাবি করেছেন যে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পরে কথা থেকে সরে এসেছেন।
একই সাথে কংগ্রেস দল বলেছিল যে শিক্ষার্থী ও যুবসমাজ বিচার না পাওয়া পর্যন্ত দলের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরবেন না।
কংগ্রেস বলেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বাসভবন থেকে বেরিয়ে আসতে হবে।
বর্তমানে জিতেন্দ্র সিংয়ের দাবির বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৭ লোক কল্যাণ মার্গে উপস্থিত বিবিসি প্রতিনিধি সুমেধা পাল জানিয়েছেন যে বিক্ষোভস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ ইয়াদবকে আটক করা হয়েছে।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সোশাল মিডিয়া এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেস এমপিদের বিক্ষোভের কথা জানিয়েছিলেন।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদীর বাড়ির দিকে পদযাত্রা করেছি।"
"সরকার কোনো দায়বদ্ধতা নিতে বা সংসদে এ নিয়ে বিতর্ক করতে চায় না। ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।"
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও দলের সংসদ সদস্যদের নিয়ে বিক্ষোভস্থলে উপস্থি