১৮ জুলাই ২০২৬ | ১৩:৫৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রটি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলে শুক্রবার (১৭ জুলাই) রাতে তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি জয়পুরহাট জেলা এনএসিপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার কারণে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব যথাযথ ও সক্রিয়ভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, পদ থেকে অব্যাহতি নিলেও দলের একজন সাধারণ সমর্থক ও সদস্য হিসেবে তিনি দলের মঙ্গল কামনা করেন।