বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন— ঢাকার একাধিক পত্রিকা এ সংক্রান্ত খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এছাড়া, 'নৈতিক স্খলনের' প্রমাণ পাওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার- এই খবরও প্রায় সব পত্রিকায় রয়েছে।
দেশ রূপান্তরের প্রধান খবর— সরে যাচ্ছেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অগাস্টের প্রথম সপ্তাহে তিনি পদত্যাগ করতে পারেন।
বঙ্গভবনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর সেই সূত্রের বরাতে আরও বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন।
নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের একজন কর্মকর্তা বলেছেন, "স্যার পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনো পদত্যাগের তারিখ ঠিক হয়নি। আগামী মাসের প্রথম সপ্তাহেই পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়ায় জমা দেবেন। আমরা এখন ব্যাগ গোছাচ্ছি।"
আরেকটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মধ্যবর্তী নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচি দিতে পারে এমন আশঙ্কা থেকে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি কমাতে রাষ্ট্রপতির পদে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি।
প্রথম আলোর শেষের পাতার খবর— পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, তিন ধাপ এগিয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবারের সূচকেও যথারীতি শীর্ষে সিঙ্গাপুর।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্টের এ সূচক গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে বিবেচনায় নেওয়া হয়েছে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণগন্তব্য।
কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা নেওয়া ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়ে থাকে।
এই সূচকে বাংলাদেশের উন্নতি হলেও আগাম ভিসা বা ভিসামুক্ত সুবিধায় ভ্রমণ করা যায় এমন দেশ কমেছে।
বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে এখন ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর সংখ্যাটি ছিল ৩৭।
আজকের পত্রিকার প্রধান শিরোনাম— নৈতিক স্খলনে বহিষ্কৃত জামায়াতের এমপি।
এই খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দলীয় তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ মিলেছে।
এ জন্য তাকে বহিষ্কার করেছে দলটি।
বিষয়টি জামায়াত থেকে নির্বাচন কমিশনে (ইসি) জানানোরও সিদ্ধান্ত হয়েছে।
এসব সিদ্ধান্তের পর তার সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিয়েও আলোচনা উঠেছে।
এ নিয়ে গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি থাকবে শিরোনামে দৈনিকটির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান ও আইনে বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আইনজীবীরা বলছেন, নৈতিক স্খলনের কারণে দল থেকে কাউকে বহিষ্কার করলে পদ যাবে না।
ইতোপূর্বে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের এমপিকে বহিষ্কারের পরও সংসদ সদস্য পদ বহাল থাকার নজির রয়েছে।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
টাইমস অব বাংলাদেশের পাতার শিরোনাম— Public admin: Political choice undermines BNP's merit pledge।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, জনপ্রশাসনে পদোন্নতির প্রথম বড় ধাপেই রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়েছে বিএনপি সরকার। মেধাভিত্তিক প্রশাসন গড়ার যে অঙ্গীকার সরকার দিয়েছিল, এই ঘটনা সেই প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
গত ৯ই জুলাই ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার পর থেকেই শুরু হয় এই বিতর্ক।
এবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও অতীতে বিভাগীয় শাস্তি পাওয়া ব্যক্তিরা পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে, জ্যেষ্ঠ ও দক্ষ অনেক প্রার্থীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এমনকি ২৫তম বিসিএস ব্যাচের মেধা তালিকায় শীর্ষ স্থানে থাকা দুই কর্মকর্তাও পদোন্নতি পাননি। এর ফলে প্রশাসনিক মহলে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
পরিসংখ্যান অনুযায়ী, জ্যেষ্ঠ ২৪তম ব্যাচের চেয়ে জুনিয়র ২৫তম ব্যাচ থেকে অনেক বেশি কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। যেখানে ২৪তম ব্যাচের ১৮৪ জনের মধ্যে মাত্র ৪৫ জন পদোন্নতি পান, সেখানে ২৫তম ব্যাচের ২০৪ জনের মধ্যে পদোন্নতি পেয়েছেন ৭২ জন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এই পদোন্নতির পুরো প্রক্রিয়াটি নিজের মতো করে সাজিয়েছেন।
অন্যদিকে এক সাবেক সচিবের দাবি, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করেই এই তালিকা অনুমোদন দিয়েছে।
বিতর্কের জবাবে এসএসবি প্রধান ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, "সব সরকারেরই কিছু না কিছু রাজনৈতিক বিবেচনা থাকে।"
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম— Beximco refuses to mortgage land, putting Tk3,000cr Sukuk at risk as maturity nears।
এই খবরে বলা হয়েছে, বেক্সিমকোর তিন হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদি 'বেক্সিমকো গ্রিন সুকুক' এর অধীন প্রকল্পের জমি হস্তান্তর না করেই বন্ডটি ইস্যু করা হয়েছিল।
যার কারণে বিনিয়োগকারীদের সুরক্ষা এবং খেলাপি হওয়ার ঝুঁকি এড়াতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বেক্সিমকোকে শিগগিরই ১০০ একর জমি বন্ধক রাখার জন্য বলতে বাধ্য হয়েছে।
কিন্তু আইনি ও প্রশাসনিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বেক্সিমকো তাদের সোলার পার্কের জমির ওপর বন্ধকী