২৬ জুলাই ২০২৬ | ২৩:২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা অপসারণ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। ‘ময়লা টানেন তারা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী এই আইনজীবী। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। সেখানে বর্জ্য সরানো, হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে একবার ফি নেওয়া হচ্ছে। এ কারণে ভ্যান সেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন প্রতি মাসে টাকা নিতে পারে না। এটি বেআইনি। তিনি জানান, ময়লা বাবদ হোল্ডিং ট্যাক্স দেওয়া হয় ৭ শতাংশ। তারপরও ১০০, ২০০ এবং ৩০০ টাকা নিচ্ছে। এতে সাড়ে ৪ থেকে ৫০০ কোটি টাকা আদায় করা হয়। অথচ এ টাকা সিটি করপোরেশনের তহবিলে যুক্ত করা হয় না।

বিজ্ঞাপন