রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর এলাকা থেকে সবচেয়ে বেশি ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার সকালে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, মিরপুরে ৯৯, গুলশানে ৫৫, উত্তরায় ৫৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ১২৭টি ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১টি সাউন্ড বক্স, ১টি কাটিং প্লাইয়ার্স, ১টি প্লাস্টিকের কাঁচি, ১টি কলকি, ২২টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেট কার, ১টি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।