পরীক্ষা শেষেই শহরের বড়পুল এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ছবি: সমকাল

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৫:২১

নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের আরও পড়ুন নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের ইলিয়ট ব্রিজ (বড়পুল) এলাকা থেকে এই কর্মসূচির সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষেই শহরের বড়পুল এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন সংলগ্ন স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে সড়কের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করেন।

বিজ্ঞাপন

​শিক্ষার্থীদের এই আকস্মিক অবস্থান কর্মসূচির কারণে অধ্যাপক এম এ মতিন সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে হালকা ধরনের যানজট সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ​

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মেফাক্খারুল ইসলাম এবং শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মজিদ জানান, 'শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে তাদের কর্মসূচি পালন করায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করায় কোনো ধরনের সহিংস বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'