শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ১৭ জুলাই বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুরা উপন্যাসটির প্রথম পর্ব পড়ে তা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। আলোচনায় ‘শ্রীকান্ত’–এর কাহিনি, চরিত্র, মানবিক মূল্যবোধ, ভ্রমণ ও সমাজবাস্তবতার বিভিন্ন দিক উঠে আসে। বন্ধুরা নিজেদের পাঠ-অনুভূতি ও উপলব্ধি ভাগাভাগি করেন। উপন্যাসটির সাহিত্য–গুরুত্ব এবং বর্তমান সময়েও এর প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয়।

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার বলেন, ‘“শ্রীকান্ত”–এর প্রথম পর্ব পড়ে মনে হয়েছে, এটি শুধু একটি উপন্যাস নয়, বরং জীবনকে নতুনভাবে দেখার একটি জানালা। পাঠচক্রে সবার ভিন্ন ভিন্ন মতামত ও বিশ্লেষণ শুনে বইটি সম্পর্কে আরও গভীরভাবে ভাবার সুযোগ হয়েছে। এমন আয়োজন আমাদের নিয়মিত বই পড়তে এবং নিজেদের ভাবনা প্রকাশে উৎসাহিত করে।’

দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘নিয়মিত পাঠচক্রের মাধ্যমে বন্ধুদের মধ্যে পাঠাভ্যাস, সাহিত্যচর্চা ও সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটবে বলে আশা করি।’

বিজ্ঞাপন

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নেওয়াজ, বন্ধু প্রাপ্তি, জান্নাতে রাইয়ান, শিলা, সজীবসহ অন্য বন্ধুরা।