২০ জুলাই ২০২৬ | ২০:২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত আরও পড়ুন বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত

সোমবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এভিয়েশন খাতবিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত কর্মশালায় তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে। এর আগে আগামী ৩১ জুলাই জাপানি কনসোর্টিয়াম তাদের বিড জমা দেবে। এরপর চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরেই থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে।

ড্রোন ব্যবহারের বিষয়ে সতর্ক করে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় অননুমোদিতভাবে ড্রোন ওড়ানো নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে এবং ড্রোন ব্যবহারের আগে সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে ধারণা নেওয়ার আহ্বান জানান তিনি।