১৭ জুলাই ২০২৬ | ১৫:১৯

বিশ্বকাপের ফাইনালে স্পেনের হয়ে মাঠে নামবেন লামিনে ইয়ামাল। গ্যালারিতে তাকে সমর্থন জানাতে থাকবেন পরিবারের সদস্যরা। তবে সেখানে দেখা যাবে না ইয়ামালের বাবা মুনির নাসরাউইকে।

আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও আরও পড়ুন আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও

স্প্যানিশ সংবাদমাধ্যম এল এস্পানিওল জানিয়েছে, দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছেন নাসরাউই। তাই দীর্ঘ বিমানযাত্রা এবং ফাইনালের মতো উচ্চচাপের পরিবেশ তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না তিনি।

এ প্রসঙ্গে নাসরাউই বলেন, ‘আমি মৃগীরোগে ভুগছি। প্রতিদিন ওষুধ খেতে হয়। ফাইনালের উত্তেজনা আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দীর্ঘ সময় বিমানে ভ্রমণ করাও সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিজের উপস্থিতির কারণে ছেলের মনোযোগে কোনো প্রভাব পড়ুক, সেটিও তিনি চান না। নাসরাউই বলেন, ‘আমাকে নিজের কথা, ছেলের কথা এবং পরিবারের কথা ভাবতে হবে। তাই ঘরে বসেই ফাইনাল দেখা আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’

বাবা মাঠে না থাকলেও, পুরো টুর্নামেন্টজুড়ে ইয়ামালের পাশে ছিলেন তার মা শেইলা এবং পরিবারের অন্য সদস্যরা। আর বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচেও দূর থেকেই ছেলের জন্য শুভকামনা জানাবেন মুনির নাসরাউই।